অয়রানি চিথলিয়া পত্রিকা

 

অয়রানি  চিথলিয়া   পত্রিকার   ইতিহাস



কবি  সৌরভ সরকার  ১৩ ই মার্চ ২০২৪ অয়রানি  চিথলিয়া এ.পি. স্কুলের অনুষ্ঠান চলো নিজেকে পাল্টাই সভা মঞ্চ থেকে  অয়রানি  চিথলিয়া কবিতা গুচ্ছ প্রকাশ করেন। এতে এই অয়রানি  চিথলিয়া গ্রামের উপর লেখা ৬ টি কবিতা প্রকাশ হয়।

আমাদের স্কুল,

অয়রানি  চিথলিয়া বিল,

ছায়াগাছ,

অয়রানি  চিথলিয়া গ্রাম,

ডাবরি,

বারুণী মেলা


 আমাদের স্কুল 

 কবি  সৌরভ সরকার 


( অয়রাণী চিথলীয়া এ. পি. স্কুলের গান)

রচনাসৌরভ সরকার 

রচনা কাল: ১২ অক্টোবর ২০২৩ সাল

 

এই মাটিতে জন্ম নিয়ে আমরা বড় হলাম

প্রণাম করে এই মাটিকে  বুকে তুলে নিলাম

 

আমাদের স্কুলআমাদের প্রাণআমাদের অভিমান,

আমাদের পড়াশোনার এটিই পীঠস্থান। 

 

শিক্ষায় হব উন্নতআমরা সকলে জানি

এই স্কুলে পড়াশোনা শিখে আমরা হব  জ্ঞানী

 

সবার সেরা  অয়রাণী, চিথলীয়া এ. পি. স্কুল,

হৃদয়ের মাঝে  একটিই  নাম, এই আমাদের স্কুল। 

 

 


অয়রাণী  চিথলীয়া বিল

কবি  সৌরভ সরকার 


নাম  তার  অয়রাণী  চিথলীয়া  বিল

 

সবুজ  সবুজে  ভরা  আকাশ  তার  নীল

 

জলতল  তার  নাকি  খুঁজে  মেলা  ভার

 

নৌকাখানি  বয়  এপার  ওপার

 

রোদ  ঝলমলে  দিন  শৈশব  কাটে

 

মাছ  ধরে  লোকজন  মধ্যাহ্নে প্রাতে 

 

গাছগুলি  পাড়  বেয়ে  আসমানে চায়

 

নিঝুম  দুপুরে  বাতাস  মৃদুমন্দ  বয়

 

জেলে  মাঝি  দেয়  টান  নৌকো  সমরে

 

বেলাশেষে  শোনা  যায়  তাদের  কথালাপ

 

শোনা  যায়  শিশুদের  বই  হাঁক  কাকভোরে

 

মাছরাঙা গুলি  বসে  করে  গানালাপ

 

ঋতুগুলি  যেন  সব  একে  একে  আসে

 

বৈশাখ  শুরু  হয়  ধান  চাষে

 

জ্যৈষ্ঠতে  আম  পাকে  শুধু  চারিদিক

 

আষাঢ়ে  বারি  ঝরে  এদিক  ওদিক

 

অয়রাণী  ভরে  ওঠে  গভীর  কিনারায়

 

পানকৌড়ি  ডুব  দিয়ে  মাছ  ধরে  খায়

 

শ্রাবণের  কলতান  জানালায়  শোনা  যায়

 

ভাদ্র তে  অয়রাণী   চণ্ডী  গাঁথা  গায়

 

আশ্বিনে  দুর্গার  আগমনী  ভাসে

 

মানুষে  মানুষ  ভালোবাসে

 

দুর্গা  বন্দনায়  ভরে  যায়  মাঠ

 

সাদা  কাশ  বনে  ওঠে  উলুর  হাঁক। 

 

অয়রাণী  চিথলীয়া  শুধু  বেঁচে  থাকে

 

সকলের  মাঝে  এক  সুন্দর  ছবি  আঁকে

 

স্বপ্নেতে  গড়ে  তোলা  রাজার  এক  বিল

 

জলাশয়  তার  মত  অমিল,

 

নাম  তার   অয়রাণী  চিথলীয়া  বিল


 

 


ছায়াগাছ

কবি  সৌরভ সরকার 


যত্ন করে গড়া গাছগুলো সারি সারি

বেঁধে আছে দল,

রোদের ঝলক উঁকি দেয়

সবুজ বনভূমি থেকে

জলের উপর তাদের প্রতিচ্ছবি আঁকে। 

প্রকৃতির পরিখা এমন নিগুঢ় 

বৃষ্টির পরে রামধনু উঠোন জুড়ে ছড়িয়ে 

বাড়িগুলো গোলাপি আভায় জড়িয়ে 

ঈশ্বরে সৃষ্টি করেছেন যবে

এই গ্রাম ছায়ানট অবিরাম বৃষ্টির তরে

আকাশ টি গোধূলি নীলচে আলোয় 

ফুটেছে দেখেছো কখনও 

সবুজবীথি ঘন যেন ডাক দেয়,

মেঘেদের লুকোচুরি চলে 

বাগদেবী বাগময় নীল জলে

 

 

অয়রাণী  চিথলীয়া গ্রাম

 কবি  সৌরভ সরকার 

গ্রামটি আমার  ছোট্ট  দেশ

সুখের আঁতুড় ঘর

হিমেল বাতাস বইছে সদাই

খুশীর শুধু রেশ

 

ধানের ক্ষেতে  দুলছে  দ্যাখ

শুকনো  ঘাসের  ফুল

সূর্যালোকে ভিজছে ফসল

যেন সবুজ  কানের দুল

 

অয়রাণী  চিথলীয়া, ওই যে আমার  গ্রাম,

চণ্ডী মন্দির, আলু ধোয়া, কুয়ার পাড়

আমার প্রাণ।

 

 

 ডাবরি

 

শুধু  রাস্তা  মিশেছে  যেখানে

 

মানুষ  ওখানে  কাজ  করে

 

দিনভর  সূর্যের  প্রখর  রোদে

 

সেখানে  মেঘেরা  আনাগোনা  করে

 

পরিশ্রম  করে  যারা  ফসল  ফলায়

 

ডাবরি তে  শুধু  আনন্দ  ফোটায়

 

শস্য গুলি  পাঁকে  জাঁকিয়ে  ওঠে

 

শীতের  সকালে  তারা  ধান  কাটে

 

অভ্যাস  চলে  পুরো  বছর  ভর

 

একটুও  বিশ্রাম  নাই  যে  তার

 

বিরামহীন  সাধনায়  কৃষকেরা  মগ্ন

 

ডাবরি তে কাটে  তাদের  জন্ম লগ্ন

 

স্বপ্নসন্ধানে  যারা  ছুটে  চলে  যায়

 

তারাই  অগ্রদূত  মানুষের  হয়


 

 বারুণী মেলা

 কবি  সৌরভ সরকার 


মেলা বসেছে আজ

তোরা  সকলে মিলে  চল

বারুণীর  পুণ্য সকালে

স্নান  করে  বল

চণ্ডী  মাতার শ্রী  চরণে

পেয়েছি  যে  ঠাঁই

বিদ্যা, শক্তি , ভক্তি ভরে  চাই

 

বসেছে  খাবার, খেলনা

আর  ছোটদের নাগর দোলনা

আনন্দে  ভাসছে প্রাণ

বছর  ঘুরে  আসবে

সবাই অয়রাণী  গ্রাম

 

 

 



 


 


সেই থেকেই  অয়রানি চিথলিয়া  পত্রিকা করার চিন্তা মাথায় আসে সৌরভ সরকারের। ৩ রা  ডিসেম্বর ২০২৫ অনলাইনে অয়রানি  চিথলিয়া পত্রিকা চালু হয়।

 

Comments

Popular posts from this blog

সুভজিৎ বর্মন ( কবিতা)

মনিষ্কর প্রসাদ ঈশোর

লক্ষ্মী দাস (কবিতা)