সুভজিৎ বর্মন ( কবিতা)
দর্শতি (কবিতা)
সুভজিৎ বর্মন
আমি যে তোমারি মনে
তুমি যে কোথায়,
আমি পাহাড়ের চূড়ায়
বসে থাকি,
মন ডানা মেলে ওড়ে
যে তোমারি খোঁজে
যাই কী না যাই
তোমারি কাজে।
তুমি যে আছো
আমার থেকে অনেক দূরে
তুমি যে নাই পৃথিবীতে।
চন্ডী মন্দির
সুভজিৎ বর্মন
আমাদের এই চন্ডী মন্দির
ভিড় জমেছে বসেছে মেলা
দেখতে যাব তুমি আমি
ঘুরবো সারা মেলা,
উঠব নাগরদোলা
খাব জিলাপি, বিরিয়ানি
কিনব জিনিসপত্র
যাব আমরা মেলা
একসাথে দুই জনে।

Comments
Post a Comment