দর্শতি (কবিতা) সুভজিৎ বর্মন আমি যে তোমারি মনে তুমি যে কোথায়, আমি পাহাড়ের চূড়ায় বসে থাকি, মন ডানা মেলে ওড়ে যে তোমারি খোঁজে যাই কী না যাই তোমারি কাজে। তুমি যে আছো আমার থেকে অনেক দূরে তুমি যে নাই পৃথিবীতে। চন্ডী মন্দির সুভজিৎ বর্মন আমাদের এই চন্ডী মন্দির ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব তুমি আমি ঘুরবো সারা মেলা, উঠব নাগরদোলা খাব জিলাপি, বিরিয়ানি কিনব জিনিসপত্র যাব আমরা মেলা একসাথে দুই জনে।
শরৎচন্দ্র (কবিতা) মনিষ্কর প্রসাদ ঈশোর শরৎচন্দ্র আসবে, আসবে আমার ভিতরে, কিন্তু আমি চুপটি করে ভাবি আসবে আবার কবে; বসে থাকি পাহাড়ের চূড়ায় চুপটি করে, থাকি আমি বসে ধূ ধূ পাহাড়ে একলা থাকি কেউ তো আসবে তবে আমার সময় কেউ তো আসনা ওদের সময় যাতে হয়। কবি মনিষ্কর প্রসাদ ঈশোর কবিতা বলছেন জল মনিষ্কর প্রসাদ ঈশোর নদী আমায় শিক্ষা দিল জল বাঁচাতে চেষ্টা করো আমি জল বাঁচাতে চাই তোমরা কেন জল বাঁচাও না বুঝবে তোমরা একদিন পাবেনা জল যেদিন।
মাঁ চন্দ্র লক্ষ্মী দাস মাঁ চন্দ্র, খুব মিষ্টি মাঁ চন্দ্র , প্রান মাঁ চন্দ্র, কাছে এসো মাঁ চন্দ্র, জান। বাবা লক্ষ্মী দাস যদি কথা না হয় ভেবো না ভুলে গেছি যদি দেখা না হয় ভেবো না দূরে আছি! শুধু মনে রেখো তোমায় কতটা ভালোবাসি বাবা। সঙ্গী লক্ষ্মী দাস চাই কোনো লক্ষ্মী পাখি আমি চাই একটি পাখি চাই কোনো লক্ষ তারা আমি চাই একটি তারা বল হবে নাকি জীবনের সঙ্গী হবে ওরা। জীবন লক্ষ্মী দাস আপন শুধু নিজের ছায়া আর তো কেউ নয় সবাই আসবে সঙ্গী হবে মিথ্যে অভিনয় যত্ন করে পালন করে চোখের জলে ভাসাই।
Comments
Post a Comment