Posts

Showing posts from December, 2025

৪২ তম বার্ষিক বিদ্যালয় খেলা মারুগঞ্জ হাইস্কুলে

Image
 ২০০ মিটার  দৌড় গ বিভাগে প্রথম আশিস দাস  চতুর্থ শ্রেনী  খ বিভাগ দৌড়ে তৃতীয়   দেবজিত রায় তৃতীয়  শ্রেনী  ,

Old Pictures

Image
 

সৌমজিত মোহন্ত

Image
  বিকেলে বৃষ্টি পড়ে  সৌমজিত মোহন্ত সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে  ছুটে  রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে।

রিক শীল শর্মা

  টিয়া টিয়া মিষ্টি টিয়া রিক শীল শর্মা  টিয়া টিয়া মিষ্টি টিয়া ঠোটটি তোমার লাল কাঁচা লঙ্কা খেলে তোমার লাগবে ঝাল।

কৌশিক দাস

Image
  পাথর  কৌশিক দাস রাস্তা ঘাটে বিপদ কত তাই বলি বার বার চারিদিক টা  দেখে শুনেই  করবে রাস্তা পার।

সরস্বতী শীল শর্মা

ফাগুন মাসের দোল সরস্বতী শীল শর্মা  দোল দোল দোল ফাগুন মাসের দোল খোকা খুকু রং মেখেছে ভালুক বাজায় ঢোল।৷ 

লক্ষ্মী শীল শর্মা

  মনে রেখো লক্ষ্মী শীল শর্মা  নোখ কেটো না দাঁত দিয়ে  নাকি সুরে বলছে টিয়ে সেলেট মুছোনা থু থু দিয়ে  টুকরো কাপড় নেয়না ভিজিয়ে।  ........................................... রোদ বৃষ্টি  লক্ষ্মী শীল শর্মা রোদ বৃষ্টি ঝেপে পড়ে রোদ বৃষ্টি ভালো লাগে রোদ বৃষ্টি ভালো দিন রোদ বৃষ্টি পাখিরা বৃষ্টি তে স্নান করে।

অমিত শীল

Image
মায়ের কথা ( কবিতা) অমিত শীল ঔষধ খাওয়া ভালো নয় রোগ না হলে কীসের ভয় মায়ের কথা শুনলে পরে সারাজীবন সুখের হয়।

শুভম ঈশোর

Image
  কলা গাছ  শুভম ঈশোর কলা গাছে হয় কলা বছরে একবার  কলা খাবে সবাই মিলে বলবে বেজায় মিঠে এক ঝুকি কলা বলবে সবাই মেলা কলা খেতে ভালো লাগে বলো কাঁচা কলা কলা পাকলে হয় হলুদ কাঁচা থাকলে সবুজ কলা খাই সবাই মিলে বলো সবাই মিঠে মিঠে কলার পাতা লম্বা হয় কলার গাছ হয় খাটো।

আশিস দাস

Image
শালিক পাখি আশিষ দাস শালিক পাখি,  শালিক পাখি  তুই আকাশের মালিক নাকি মেলে দিয়ে রঙিন ডানা চষে বেড়াস আকাশখানা বকে না কেউ, কেউ মারে না পড় বলে কেউ হাঁক ছাড়ে না। নিজেই যে তুই নিজের মালিক।

রাকেশ শীল শর্মা

Image
  নদী (কবিতা) রাকেশ শীল শর্মা  নদী জল টলমল করে নদীতে থাকে মাছ নদী জল ঝিলমিল করে নদীর পাশে আমার বাড়ি।

লক্ষ্মী দাস (কবিতা)

Image
 মাঁ চন্দ্র  লক্ষ্মী দাস মাঁ চন্দ্র, খুব মিষ্টি  মাঁ চন্দ্র , প্রান  মাঁ চন্দ্র, কাছে এসো মাঁ চন্দ্র, জান। বাবা লক্ষ্মী দাস যদি কথা না হয় ভেবো না  ভুলে গেছি যদি দেখা না হয়  ভেবো না দূরে আছি! শুধু মনে রেখো  তোমায় কতটা ভালোবাসি বাবা। সঙ্গী  লক্ষ্মী দাস চাই কোনো  লক্ষ্মী পাখি আমি চাই একটি পাখি  চাই কোনো  লক্ষ তারা আমি চাই একটি তারা বল হবে নাকি জীবনের সঙ্গী  হবে ওরা। জীবন লক্ষ্মী দাস আপন শুধু নিজের ছায়া আর তো কেউ নয় সবাই আসবে সঙ্গী হবে মিথ্যে অভিনয়  যত্ন করে পালন করে চোখের জলে ভাসাই।

প্রিয়া বর্মন (কবিতা)

Image
  বিড়াল ছানা ( কবিতা)  প্রিয়া বর্মন বিড়াল ছানা , বিড়াল ছানা  খাও কি তুমি কচুরিপানা  দুধ,ভাত,মাছ কিংবা আপেল,  মিহি দানা। শিয়াল প্রিয়া বর্মন তাকুর তাকুর তাকা যাচ্ছে শিয়াল ঢাকা পোটলায় আছে মড়কি মুড়ি  আর  একশো টাকা।  লেখা পড়া প্রিয়া বর্মন  মন দিয়ে লেখা পড়া  করো যদি ভাই সমাজে সবার আগে  পাবে তুমি ঠাঁই। 

অপর্না বর্মন

Image
 বৃষ্টি ( কবিতা)  অপর্না বর্মন  বৃষ্টি পড়ে মন ভরে সবার আনন্দে আনন্দে সবাই বলে দুততেরিছাই পরে খেলবো রে। ............................................. একুশ অপর্না বর্মন  একুশ আমার প্রানের লেখা  একুশ আমার জান একুশ আমার বুকদুরদুর একুশ আমার প্রান।  ............................................... রবীন্দ্র জয়ন্তী  অপর্না বর্মন  রবীন্দ্র জয়ন্তী এসে পড়েছে  মনে আলোর আশা জেগেছে  নয় ই মে করবো জন্ম দিন সবাই মিলে হাসি ফুর্তিতে দিনটা যেই চলে গেল মনে আলোর আশা ভেঙে গেল দুঃখে দুঃখে চলে গেলো  একটা যে বছর  পরের বছর আলোর আশা  আবার জেগেছে যে। .................................... বকুলতলা অপর্না বর্মন বকুলতলায় ভিড় আমরা হব স্থির  সবাই মিলে করব জয় বকুলতলা যে।

দিবাকর বর্মন ( কবিতা)

Image
সাগর ও নদী ( কবিতা) দিবাকর বর্মন  সাগরে  থাকে জল করে কল কল ওই সাগরে নীল জল ও মাছ,  করে তারা নাচ, আকাশের রং নীল বৃষ্টি করে ঝিলমিল।  _________________________ Honey English poem by Dibakar Barman Golden drops from flowers  Fall, Sweetness trapped in a tiny Hall, Nature's nector  Loved by all. _______________________________ রঙিন স্বপ্নের আকাশ (কবিতা) দিবাকর বর্মন  আমার ছোট্ট মনের আকাশ রঙিন স্বপ্ন ভরা বাতাস হাসি খেলি দিনরাত জীবন মানেই মজার পাঠ। _____________________________ পাহাড়  দিবাকর বর্মন  নীল আকাশে মাথা তুলে দাঁড়ায়  যে রাজা, মেঘের খোঁপায় লুকায় তাঁর  সূর্যের সাজা। সবুজ বুকে ঝরনা বয়, পাখির গান বাজে, নীরব পাহাড় শেখায় আমায় সাহসী হওয়ার কাজে।

দিয়া বর্মন ( কবিতা)

Image
রাণীর রান্না ( কবিতা)  দিয়া বর্মন  ছি ছি ছি রাণী রান্না শেখেনি  জেঠা মশাই কে বলে  ঝোলে মশলা দিব কী? শুকনো লঙ্কায়, ঝাল হয় কম্বলেতে কী? ঘড়ির গান দিয়া বর্মন  ঘড়ি বলে আমি ভাই চলি সদা টিক টিক কখনো না বসে খাই সময় রাখি ঠিক ঠিক  টিক টাক টিং টং ঢং ঢং ঢং 

সূর্য দাস (কবিতা)

Image
সূর্য (কবিতা)  সূর্য দাস সূর্য যখন ওঠে আর রোদ্দুর পড়ে রোদে রোদে আকাশ খানা ঘোরে।

সুভজিৎ বর্মন ( কবিতা)

Image
দর্শতি (কবিতা)  সুভজিৎ বর্মন  আমি যে তোমারি মনে তুমি যে কোথায়, আমি পাহাড়ের চূড়ায়  বসে থাকি, মন ডানা মেলে ওড়ে যে তোমারি খোঁজে  যাই কী না যাই তোমারি কাজে। তুমি যে আছো  আমার থেকে অনেক দূরে তুমি যে নাই পৃথিবীতে।  চন্ডী মন্দির  সুভজিৎ বর্মন আমাদের এই চন্ডী মন্দির  ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব তুমি আমি ঘুরবো সারা মেলা, উঠব নাগরদোলা  খাব জিলাপি,  বিরিয়ানি  কিনব জিনিসপত্র  যাব আমরা মেলা একসাথে দুই জনে।

মনিষ্কর প্রসাদ ঈশোর

Image
শরৎচন্দ্র  (কবিতা) মনিষ্কর প্রসাদ  ঈশোর শরৎচন্দ্র  আসবে,  আসবে  আমার ভিতরে, কিন্তু আমি চুপটি  করে  ভাবি আসবে আবার কবে;  বসে থাকি পাহাড়ের চূড়ায় চুপটি  করে, থাকি আমি বসে ধূ ধূ পাহাড়ে একলা থাকি কেউ তো আসবে তবে আমার সময় কেউ তো আসনা ওদের  সময় যাতে হয়।      কবি  মনিষ্কর প্রসাদ  ঈশোর কবিতা বলছেন জল মনিষ্কর প্রসাদ  ঈশোর নদী আমায় শিক্ষা দিল জল বাঁচাতে চেষ্টা করো আমি জল বাঁচাতে চাই তোমরা কেন জল বাঁচাও না বুঝবে তোমরা একদিন  পাবেনা জল যেদিন।